২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতবির পর সোমবার বসছে সংসদ

দশদিন মুলতবির পর সোমবার বসছে সংসদের চলমান ১৯তম অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

গত ১৯ সেপ্টেম্বর অধিবেশন ডেপুটি স্পিকার শওকত আলী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত  এ অধিবেশন চলবে।

বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর শুরু হয় সংসদ অধিবেশন। আগামী ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে চলমান এই ১৯তম অধিবেশনই নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন হতে পারে।

Image
জাতীয় সংসদের ফাইল ছবি

জাতীয় সংসদের ফাইল ছবি

স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি অধিবেশনে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। নতুন আরো কয়েকটি বিল আসতে পারে।”

স্পিকার জানান, আগামী ঈদ ও পূজার আগে অধিবেশন আরেকবার মুলতবি করা হবে।

চলমান অধিবেশনে যোগ দেয়ার ব্যাপারে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই দশম সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর বিরোধিতা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধী দল বিএনপি।