২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-শিবির হাতাহাতি

পরীক্ষার ফি জমা দিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনার পর শিবিরকর্মীদের ধাওয়া করে ছাত্রলীগকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার ফি জমা দেয়ার সময় লাইন ভাঙার ঘটনায় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

চবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগকর্মীরা লাইন ভেঙে আগে টাকা জমা দিতে গেলে আগে থেকে লাইনে থাকা অর্থনীতি বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শিবিরকর্মী আসিফ তাদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুসহ কয়েকজন ছাত্রলীগকর্মী তাকে মারধর করে।

তবে অভিযোগ অস্বীকার করে আলমগীর টিপু বলেন, শিবিরকর্মীরা লাইন ভঙ্গ করেছে। তাই ছাত্রলীগ কর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে।

বিকালে এ ঘটনায় শিবির প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান সহকারী প্রক্টর।