২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর বিভীষিকাময় দিনটি স্মরণ

কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে তাণ্ডবের বর্ষপূর্তির দিনটি নানা আয়োজনের স্মরণ করেছে রামু বৌদ্ধ যুব পরিষদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার ভোর ৫টায় বুদ্ধপূজা, সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৯টায় অষ্ট পরিষ্কার দান করা হয়।

এ উপলক্ষে লালচিং ও সাদাচিং বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদশর্নীতে স্থান পেয়েছে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর হামলার প্রায় শতাধিক ছবি।

এ  ছবি দেখে অনেকেই চিৎকার করে জানাচ্ছেন হামলাকারীর নাম ও পরিচয়।

দুপুরে অতিথি ভোজনের পর বের করা হয় শান্তি শোভাযাত্রা। শোভযাত্রাটি রামু বাইপাস হয়ে লাল চিং বিহারে গিয়ে শেষ হয়। এরপর বিহার প্রাঙ্গণে শুরু হয় ২৯ সেপ্টেম্বরের ভিডিও চিত্র প্রদর্শনী।

রামু বৌদ্ধ যুব পরিষদের অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপক বড়ুয়া দিপু জানান, বিকাল সাড়ে ৩টায় স্মরণ সভা, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার কর্মসূচি রয়েছে।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সাম্প্রদায়িক হামলায় রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়|

উত্তম বড়ুয়া নামে এক যুবকের ফেইসবুকে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে ধর্মীয় উগ্রপন্থীরা রামু কেন্দ্রীয় সীমা বিহার জ্বালিয়ে দেয়। ধ্বংস ও লুট করা হয় আড়াইশরও বেশি দুর্লভ বুদ্ধমূর্তি। একইভাবে রামু ও উখিয়ার আরো ১৮টি বিহারে হামলা ও আগুন দেয়া হয়। হামলা হয় বৌদ্ধ বসতিতেও।