২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ভারতীয় পণ্যসহ বাল্কহেড আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ বাল্কহেড আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার গভীর রাতে ধলেশ্বরী নদীতে এ অভিযানে ‘এমভি শুভা মরিয়ম’ নামের বাল্কহেডটি আটক করা হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে রাত ১টার দিকে ধলেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বাল্কহেডের লোকজন পালিয়ে যায়।

পরে ওই বাল্কহেডে তল্লাশি চালিয়ে পাঁচশ’ বান্ডিল ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করা হয়।

এর মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।