ঝালকাঠীতে বাস উল্টে কলেজছাত্র নিহত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার রাজাপুর-পিরোজপুর সড়কের সাতুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিরোজপুরের কাউখালী কলেজের ছাত্র বাবু (১৭) রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কাদের মাঝির ছেলে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউখালী থেকে পিরোজপুরগামী বাসটি সাতুরিয়া এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তায় উল্টে কলেজছাত্র বাবু নিহত হয়।
আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে|
