লংমার্চের সমর্থনে চট্টগ্রামে কর্মসূচি
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে চলমান লংমার্চের সমর্থনে চট্টগ্রামেও মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম শাখা।
চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
সুন্দরবনকে রক্ষা করতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবি জানান বক্তারা।
জাতীয় কমিটির চট্টগ্রামের সদস্যসচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান, প্রকৌশলী সুভাষ বড়–য়া, প্রকৌশলী এবিএম বাসেত, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতার কবীর চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃনাল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
