চাঁদপুরে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁদপুর শহর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের বিপনীবাগ এলাকার অতিথি ভিলায় হ্যাপির (১৯) লাশ পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ হ্যাপির স্বামী শহরের কর্ণফুলী হাসপাতালের ব্যবস্থাপক সারোয়ার হোসেন সুমন (২৬) ও শাশুড়ি সালেহা বেগমকে (৪৫) আটক করেছে।
হ্যাপি সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের নাজিম উদ্দিন মোল্লার মেয়ে।
পুলিশ জানায়, হ্যাপি শ্বশুর-শাশুড়িসহ ওই বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ে বার্ষিকী পালন নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সকালে তার রুমে দরজা বন্ধ দেখে ঘরের লোকজন দরজা ভেঙে হ্যাপির ঝুলন্ত লাশ নিচে নামায়। পরে পুলিশে খবর দিলে তারা লাশ থানায় নিয়ে আসে।
মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ হ্যাপির বাবা নাজিম উদ্দিনের।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ আলম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিক আলামত দেখে আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বোঝা যাবে।
ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
