২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪ হাজার ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার সদর ইউনয়নের কচুবনিয়া এলাকায় এ অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মোটরসাইকেল আরোহী দুইজনের কাছ থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটকরা হলেন কচুবনিয়া এলাকার আবুল হোছনের ছেলে আব্দুল হাফিজ (৩০) ও মৌলভীপাড়ার জালাল আহমদের ছেলে শামসুল আলম (৩০)।