শার্শায় বাসচাপায় গৃহবধূ নিহত
যশোরের শার্শা উপজেলায় বাসচাপায় এক গৃহবধূ নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলায় এ দুর্ঘটনায় নিহত সফুরা খাতুন (৩৫) উপজেলার সামটা গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক মতিয়ার রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফুরা খাতুন জামতলা বাজারের কাছে নসিমন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত সফুরাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
