২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার মোবারকগঞ্জ ও বারোবাজার স্টেশনের মধ্যবর্তী রঘুনাথপুরে ট্রেনে কাটা পড়ে মারা যায় শাহীন ইসলাম (২২)।

শাহীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনসের আলির ছেলে।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী মেইল ট্রেনে তিনি কাটা পড়েন। শাহীনের শ্বশুর বাড়ি রঘুনাথপুর গ্রামে।