ঈদে দুদিন বন্ধ মৈত্রী এক্সপ্রেস
ঈদের সময় দুই দিন বন্ধ থাকছে ঢাকা-কলকাতা রুটের ট্রেন মৈত্রী এক্সপ্রেস।
রেলওয়ে পরিচালক (অপারেশন) সৈয়দ জহিরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের কারণে আগামী ১৫ ও ১৬ অক্টোবর এই ট্রেনটি চলবে না।
তবে এর পর দিন থেকে আবার স্বাভাবিকভাবেই মৈত্রীর চলাচল শুরু হবে জানান তিনি।
