২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক টন পিরানহা মাছ জব্দ

চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে এক টন পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সকালে অধিদপ্তরের বিশেষ অভিযানে মাছগুলো জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের উপস্থিতিতে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় পিকআপ থেকে নামানোর সময় এক টন পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো কর্ণফুলী নদীর তীরে পুঁতে ফেলা হয়েছে।

তবে মাছের মালিককে পাওয়া যায়নি।