বর্জ্য ব্যবস্থাপনায় জিআইজেডের প্রশিক্ষণ
বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কর্মপন্থা নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা করেছে জার্মান সরকারের সহযোগিতা সংস্থা জিআইজেড।
মঙ্গল ও বুধবার এই কর্মশালা হয় বলে জিআইজেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিল্প এলাকায় সামাজিক ও পরিবেশের উন্নয়নে বাংলাদেশ সরকার ও জার্মানির যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পৌরসভার আওতাধীন এলাকা এবং শিল্প এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার ওপর আলোকপাত করা হয়।
জিআইজেডের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনার একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করছে পরিবেশ অধিদপ্তর।
জার্মানি ছাড়াও বিশ্বের ১৩০টির বেশি জিআইজেডের উন্নয়ন কার্যক্রম রয়েছে।
