কক্সবাজারে বাসের ধাক্কায় শিশু নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রামু উপজেলার পানিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মিজানুর রহমান (১৫) রামুর ধলিরছড়া এলাকার শামসুল আলমের ছেলে।
রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, পরিবহন কোম্পানি সৌদিয়ার একটি বাস শিশুকে ধাক্কা দিয়ে তার মৃত্যু হয়।
