২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাবনায় আটঘরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার সকালে কয়রাবাড়ি পাটেশ্বর গ্রামে এ হামলায় নিহত আব্দুর রশিদ স্থানীয় আব্দুর রহিমের ছেলে।

আটঘরিযা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়রাবাড়ি পাটেশ্বর গ্রামের মগরেব ও আব্দুল মান্নান মসজিদের নামে দুই মেট্রিকটন চাল উত্তোলন করে আত্মসাৎ করে। রশিদ এ ঘটনার প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়।

এরই জের ধরে সকালে রশিদ স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।