২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে তিনঘণ্টা পর মুক্ত বিজিবি সদস্য

ফেনীর পরশুরামের বিলোনীয়া সীমান্ত দিয়ে ভুল করে ভারতে চলে যাওয়া বিজিবি সদস্যকে আটকের সাড়ে তিনঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার সকালে কালিকাপুর বিওপির সদস্য শাহ জাহানকে (৪০) আটক করে বিএসএফ। দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবি কর্মকর্তারা জানান, বর্ডার গার্ড বাংলাদেশ ৪ ব্যাটালিয়নের কালিকাপুর বিওপির সদস্য শাহ জাহান সকালে স্থানীয় মজুমদার হাট বিওপিতে যাচ্ছিলেন। পথে মুহুরী নদী পার হয়ে মুহুরী চর দিয়ে ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানান, পরিচয় সনাক্তের সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে পতাকা বৈঠক হওয়ার খবর পাওয়া গেলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা তা নিশ্চিত করেননি।