নোবিপ্রবির ভর্তি পরীক্ষা ২০, ২১ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
এ বছর ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিভাগগুলো হল কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইংরেজি, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইকনমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ ও কোস্টাল এগ্রিকালচার।
