২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার

কর্ণফুলী নদীতে নৌকা  উল্টে নিখোঁজ কোস্টগার্ড সদস্য সুমন চন্দের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 10:30 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বেলা ১টার দিকে  শাহ আমানত সেতুর পশ্চিম দিকে নদীতে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড এর উদ্ধারকারী দল।

কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মাসুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর সুমনের (৩৩) লাশটি পাওয়া যায়।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদী সংলগ্ন চরলক্ষ্যা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লাইটারেজের সঙ্গে ধাক্কা লেগে কোস্টগার্ডের ইঞ্জিনচালিত নৌকাটি  উল্টে যায়।

এতে থাকা সাতজনের মধ্যে ছয়জন উদ্ধার হলেও সুমন নিখোঁজ ছিলেন। তিনি

কোস্টগার্ডের ওই নৌকায় ইঞ্জিন বিভাগে কর্মরত ছিলেন।