নারায়ণগঞ্জে শিবিরের ঝটিকা মিছিল
নারায়ণগঞ্জ শহরে লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
সোমবার দুপুরে শহরের সিরাজদৌল্লাহ সড়কে (ফলপট্টি) আকস্মিক এ মিছিল দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা ব্যানার ফেলে পালিয়ে গেছে।
তিনি বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হলেও সে জামায়াত-শিবির কর্মী নয়, নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
