২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিতে বাসচালকের মৃত্যু

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে এক বাস চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 03:54 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শেরে বাংলানগর থানার এসআই শামছুর রহমান জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিন (৩০) নামের ওই বাস চালককে গুরুতর আহত অবস্থায় শেরে বাংলানগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শামছু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিম রাজাবাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় নাসিরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। তার স্বজনদের পাওয়ার গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে আমরা ধারণা করছি।”

নাসিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।