২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৩১ মালয়েশিয়াগামী আটক

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারে ৩১ জনকে আটক করেছে বর্ডার গর্ডার বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার দমদমিয়াস্থ বিজিবি চেকপোস্টে এ অভিযানে পাচারকারী চক্রের সদস্য সন্দেহে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক মোহাম্মদ ইব্রাহিম (২০) মিয়ানমারের দালাল মংডু শহরের প্রয়াত মো. রহমতের ছেলে।

আটকদের মধ্যে নরসিংদির ১৮ জন, যশোরের চারজন, বগুড়ার একজন, নারায়ণগঞ্জের চারজন এবং রাজশাহীর চারজন রয়েছেন।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, মালয়েশিয়ার উদ্দেশে যাত্রাকালে এক দালাল এবং ৩১ যাত্রীকে আটক করা হয়।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, চারজনকে পলাতক আসামি দেখিয়ে আটক দালালসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।