বাবার চড়ে প্রাণ গেল শিশুর!
কুষ্টিয়ায় ভেড়ামারায় বাবার চড়ে প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্র।
শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহরের কাঠেরপুল এলাকার ভোলানাথ সাহার ছেলে শ্রীদাম সাহা। এ ঘটনার পর পলাতক রয়েছেন ভোলানাথ সাহা।
ভেড়ামারা থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম জানান, শ্রীদামকে শনিবার বিকেলে বাজার করতে পাঠান ভোলানাথ। বাজার শেষে বাড়ি ফিরলে শ্রীদামের কাছে বাড়তি টাকা ফেরত চাইলে সে জানায় ৪ টাকা ছিল তা দিয়ে চানাচুর খেয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেকে চড় মারেন ভোলানাথ।
এতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শ্রীদামকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
