২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ, এমসি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:54 AM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শনিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ট্রাস্ট ব্যাংক পঞ্চম এসইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের’ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে হয় পুরস্কার বিতরণী।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৫টি, কলেজ পর্যায়ে ১৬টি এবং স্কুল পর্যায়ে ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। ‘শাহজালাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

সংগঠনটির পক্ষ থেকে এবার বর্ষসেরা বিতার্কিকের পুরস্কার দেয়া হয়েছে অর্থনীতি চতুর্থ বর্ষের তাসলিমা আক্তারকে। তিনি এ ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট। আর সংগঠনের সেক্রেটারি সমাজ বিজ্ঞানের ছাত্র শেখ শিব্বির হোসেন পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা।

এছাড়া বিতর্কে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক নয় শিক্ষার্থীকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছিল এ প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী।