২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমর গণি এমইএসে ছাত্রলীগের মারামারি

চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে তিন কর্মী আহত হয়েছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের উপ-কমিশনার আব্দুর রউফ জানান, শনিবার সকাল ১১টার দিকের সংঘর্ষে আহতরা হলেন-পাপ্পু, ওমর ও রুবেল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাইফুল ইসলাম জানান, সেখানে চিকিৎসাধীন পাপ্পুর পিঠ, কোমর ও পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।

আহত অন্য দুজনকে ভর্তি করা হয়েছে নগরীর জিইসি মোড়ের বেসরকারি হাসপাতাল  ‘মেডিকেল সেন্টারে’।

উপ-কমিশনার রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আরশাদুল আলম সমর্থকদের সঙ্গে নগর যুবলীগ সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।  

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।