উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কৃত
নারায়ণগঞ্জ সদরে নকল করা এবং সহায়তার অভিযোগে চার পরীক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির
বাংলা প্রথম পত্র পরীক্ষা কেন্দ্রে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম এ ব্যবস্থা নেন।
ইউএনও জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি নকল করার সময় হাতেনাতে শিক্ষর্থী জাহাঙ্গীর, মহিউদ্দিন, আবু তাহের ও শারমিন আক্তারকে আটক করেন।
নকল করার অভিযোগে তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কারের নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে ওই কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সালাউদ্দিন কাউসারকেও বহিষ্কার করা হয়।
