চট্টগ্রামে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
বন্দর নগরীর বায়েজিদ থানাধীন নয়া বাজার এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকের এই দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম (৩২) ওই থানার চালিতাতলী এলাকার শামসুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস শফিকুলকে চাপা দেয়।
হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকশফিকুলকে মৃত ঘোষণা করেন।
