২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের ওপর হামলায় ৫ জনের দণ্ড

বরিশালের বানারীপাড়া উপজেলায় হরতালে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানারীপাড়া থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সৈয়দ এ জেড মোর্শেদ আলী তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামায়াতকর্মী মতিউর রহমান, মিজানুর রহমান কাজল, শিবিরকর্মী মো. সবুজ, নাজমুল ইসলাম ও হাসিবুর রহমান।

মানবতাবিরোধী অপরাধের জন্য সুপ্রিম কোর্টের রায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের পর বুধবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল করে দলটি।

বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাসস্ট্যান্ড মোড়ে গাছের গুড়ি ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

পুলিশ অবরোধ তুলতে গেলে তারা হামলা চালায়। তাতে তিনি নিজেসহ তিন কর্মকর্তা আহত হন।

ঘটনাস্থল থেকে এক ছাত্রদলকর্মীসহ ছয়জনকে আটক করে পুলিশ, যাদের পাঁচ জনকে দণ্ড দেয়া হয়েছে।