২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর শহরে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের ষোলঘর জিটি রোডে এ ঘটনা ঘটে।

নিহত ইকরামুল আলী (৪৫) চাঁপাইনবাবগঞ্জের ফুটাপাড়ান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের ছাদে ইকরামুলসহ সাত শ্রমিক কাজ করছিল। হঠাৎ সে পা পিছলে পড়ে নিচে পড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ছাদ থেকে পড়ে  ইকরামুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচ- আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।