২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র থেকে বিকল জাহাজ উদ্ধার   

গভীর সমুদ্রে বিকল এমভি মনিরুল হককে টেনে নিয়ে আসা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

রাত ৯টার দিকে চট্টগ্রামের বিআইডব্লিউটিসি ঘাটে জাহাজটি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন সহকারী ব্যবস্থাপক (যাত্রী) নাসির মোহাম্মদ চৌধুরী।

হাতিয়া থেকে চট্টগ্রাম আসার পথে মঙ্গলবার রাতে সন্দ্বীপ সোল নামক এলাকায় ২৩৬ জন যাত্রী নিয়ে এমভি মনিরুল হক নামে জাহাজটি আটকে যায়। ইঞ্জিনে ত্রুটির কারণে জাহজটি বিকল হয়ে পড়েছিল।

রাতে বিভিন্ন ভ্যাসেলে করে কিছু যাত্রীদের চট্টগ্রাম আনা হয়েছে জনিয়ে তিনি বলেন, অন্যযাত্রীরা জাহাজেই ছিল এবং রাতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, রাতে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে তা বুধবার দুপুরে গিয়ে সেখানে পৌঁছে।