বান্দরবানে শিবির নেতাসহ আটক ৩
হরতালে পিকেটিংয়ের অভিযোগে বান্দরবান জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মুক্তির দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার দুপুরে এদেরকে আটক করা হয়।
এরা হলেন- জেলা শিবির সভাপতি হারুনর রশিদ (২৫), শিবিরকর্মী মোরশেদ (২২) ও আনোয়ার হোসেন (২২)।
সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, হরতালের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পিকেটিং এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
