সিরাজগঞ্জে দুটি ট্রাক ভাংচুর
জামায়াতের ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে সিরাজগঞ্জে দুটি ট্রাকে ভাংচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
বুধবার সকালে সলঙ্গার হোরগাতীতে এ ভাংচুরের ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
এছাড়া হরতালের শুরুতে শহরের কাজিপুর মোড়, সদর উপজেলার বহুলী বাজার ও চন্ডিদাসঁগাতীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন শিবির নেতা মামুনকে (২৭) আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
