২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল্লাহ (৩৮) ও দামুড়হুদা উপজেলার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান হক রাসেল (৩৬)।

দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব বলেন, সন্ধ্যার আগে ওই দুজন মোটরসাইকেলে করে দামুড়হুদা উপজেলার দর্শনার দিকে যাচ্ছিলেন।

“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোলায়মান হক এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর মাহফুজুল্লাহ মারা যান।”

মাহফুজুল্লাহ চুয়াডাঙ্গা শহরতলী দৌলাৎদিয়ারের মৃত গোলাম মওলা এবং সোলায়মান হক সদর উপজেলার শ্রীকোল গ্রামের নবিছদ্দিনের ছেলে।