কুমিল্লায় কভার্ডভ্যান চাপায় নিহত ৩
কুমিল্লার চান্দিনায় কভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দোতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দিনা উপজেলার শালিকা গ্রামের কাজী মুকতল হোসেনের ছেলে ইব্রাহীম কাজী (৩২), কাজী এমদাদ হোসেনের ছেলে কাজী ফারুক (২৫), কাজী জয়নাল হোসেনের ছেলে কাজী শরীফ হোসেন (২৭)।
আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট হাসান আহমেদ জানান, সকালে চান্দিনা থেকে মাধাইয়াগামী অটোরিকশাটি দোতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ইব্রাহীম ও ফারুক ঘটনাস্থলে মারা হয়। হাসপাতালে নেয়ার পর শরীফ মারা যায়।
