২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জামায়াত-পুলিশ সংঘর্ষ

জামায়াত ইসলামী ডাকা হরতালের সমর্থনে মিছিল চলাকালে মঙ্গলবার নাটোর শহরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের চকরামপুর থেকে মিছিল নিয়ে মাদ্রাসা মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় তারাও ইটপাটকেল ছুঁড়তে থাকে। দশ মিনিট ধরে এই সংঘর্ষ চলার পর পুলিশ লাঠিপেটা করলে নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে পালিয়ে যায়।

জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে।

পুলিশের লাঠির আঘাতে তাদের পাঁচজন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে সদর থানার ওসি আসলাম হোসেন লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা শুধু মিছিলে বাধা দিয়েছি।”