২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসিকের বিদায়ী পরিষদের দায়িত্ব হস্তান্তর

মেয়াদ পূর্ণ হওয়ার পর রাজশাহী সিটি করপোরেশনের বিদায়ী পরিষদ দায়িত্ব হস্তান্তর করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর করেন।

বুধবার করপোরেশনের নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দায়িত্ব হস্তান্তরের আগে দুপুরে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরিফুল ইসরাম বাবু।

এ সময় তিনি বলেন, প্রায় ২২ কোটি টাকা দেনার বোঝা নিয়ে রাসিকের দায়িত্ব নিয়েছিল তাদের পরিষদ। সেই দেনার পরিমাণ নামিয়ে আনা হয়েছে ৮৫ লাখ টাকায়।

এছাড়া রাসিকের রাজস্ব আদায় ১৭ লাখ টাকা থেকে ৩৫ কোটি টাকায় উন্নীত করা হয় বলেও তিনি জানান।

এদিকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বুধবার বিকাল ৩টায় নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে নতুন পরিষদ রাসিকের দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে বেলা ১১টায় নগর ভবনে নতুন মেয়রসহ ৩০ জন কাউন্সিলর ও সংরক্ষিত ১০ জন মহিলা কাউন্সিলকে সংবর্ধনা দেয়া হবে করপোরেশনের পক্ষ থেকে। এ উপলক্ষে তোরণ নির্মাণসহ নগর ভবনকে সাজানো হয়েছে।