২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর সাতক্ষীরায় অবরোধ

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষনার পর সাতক্ষীরায় দুই জায়গায় জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধ করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এবং সদরের ছয়ঘরিয়ায় এ অবরোধ চলাকালে যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

জামায়াত-শিবির কর্মীদের ফেলে যাওয়া গাছের গুড়ি অপসারণ করা হয়েছে বলেও তিনি জানান।