বিএনপি নেতা রফিকুল হত্যাকাণ্ডে স্ত্রী গ্রেপ্তার
ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদার হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকী ঝরাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোরে শৈকূপার আনন্দনগর গ্রামে ঝরার মায়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ফয়সাল আহমেদ।
খুনের সাত মাস পর অগাস্টের প্রথম সপ্তাহে রফিকুলের শাশুড়িসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওই চারজনকে জিজ্ঞাসাবাদ এবং আদালতে লিপি বেগমের দেয়া জবানবন্দী থেকে পাওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ঝরার জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফয়সাল আহমেদ।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত হন রফিকুল।
ওই রাতেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তার হাতকড়া পরা লাশ পাওয়া যায়।
