২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডান-বাম দেখার সময় নাই: খালেদা

সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলতে ডানপন্থী ও বামপন্থী সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিন সোমবার রাজশাহীর জনসভায় বিএনপি নেত্রী সিপিবি-বাসদের জনসভায় সরকার সমর্থক ছাত্রদের হামলার নিন্দা জানান।

সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সামনে সরকারবিরোধী ঐক্য গড়তে সব রাজনৈতিক দলকে নিজেদের জোটে আহবান জানান তিনি।

খালেদা বলেন, “তারা (আওয়ামী লীগ) দেশকে শেষ করে দিয়েছে। এখন আমাদের বসে থাকার সময় নেই। কে বড়, কে ছোট, কে ডান, কে বাম, তা বিবেচনার সময় নেই।”