২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের রামেরখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ সুকানি (৪৫) ভোলার সদর থানার আলি নগর গ্রামের রফিক সওদাগরের ছেলে। তিনি ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতেন।

সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, বিকেল ৩টার দিকে মহাসড়ক পার হবার সময় একটি দ্রুতগামী বাস হানিফকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।