২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী কার্যালয়ের ২ কর্মকর্তার চুক্তির মেয়াদ বৃদ্ধি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই জন অ্যাসাইমেন্ট কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়নো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মো. রাকিব হোসেন ও গাজী হাফিজুর রহমানের চুক্তির মেয়াদ প্রধানমন্ত্রীর কার্যকাল অথবা তার সস্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সে পর্যন্ত বাড়ানো হয়।

পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম-সচিব মো. আবদুল কাউয়ুমকে মহাখালীর ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইমেন্ট ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজার করা হয়েছে।

এছাড়া দুই জন সিনিয়র সহকারী সচিবের দপ্তর বদল করে রোববার পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।