২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে নকল করতে না দেয়ায় পরীক্ষা পণ্ড

নকল করতে না দেয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও হামলা চালিয়ে পরীক্ষা পণ্ড করে দিয়েছে একদল শিক্ষার্থী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার দুপুরে এ ঘটনায় হামলাকারীরা ল্যাবের ৭/৮টি কম্পিউটারসহ আসবাবপত্রে ব্যাপক ভাংচুর করে বলে কর্তৃপক্ষ জানায়।

এ হামলার জন্য কর্তৃপক্ষ বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের দায়ী করছে।

তবে, এ ব্যাপারে কথা বলার জন্য সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহিদুল ইসলাম রাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টায় বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। এরপর ছাত্রলীগের কিছু নেতাকর্মী দেখে দেখে লিখার চেষ্টা করলে শিক্ষকরা বাধা দেন।

এতে তারা অন্য শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেয় এবং ভাংচুর শুরু করে।

এ ব্যাপারে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজকে ফোন করে পাওয়া যায়নি।