ফরিদপুরে শিক্ষকদের কর্মবিরতি
প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং সহকারী শিক্ষকদের উন্নত বেতন স্কেলসহ ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ফরিদপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোন ক্লাস না নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন তারা।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেহেনা পারভীন জানান, মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই তারা এ কর্মসূচি পালন করবেন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রহমান বলেন, জেলার ৯টি উপজেলার মোট ৫৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭৮টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চার হাজার ২৭৯ জন শিক্ষক এ কর্মসূচি পালন করেছেন।
