শিশু ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড
১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রাশেদা সুলতানা আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন।
সেইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
দণ্ডিত নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর এলাকার প্রয়াত মফিজ উদ্দীনের ছেলে।
মেয়েটির পরিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনার পরদিন ৬ অক্টোবরে শিবগঞ্জ থানায় মামালা করেন মেয়েটির বাবা।
একই বছরের ১৭ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।
