রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ ফরিদপুরে
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ফরিদপুর শহরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসিউদ্দিন প্রিন্স, মৈত্রী বর্মণ, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রামপালে ওই কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন নিশ্চিহ্ন হয়ে যাবে।
তারা অবিলম্বে এই প্রকল্প বন্ধেরও দাবি জানান।
