২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে ভারতীয় মদ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছে এ অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

বেনীপুর বিজিবি ক্যাম্পের নায়েক আলমগীর হোসেন জানান, সকাল ৬টার দিকে বিজিবির একটি টহল দল ৩/৪ জন চোরাকারবারিকে মদ ভর্তি একটি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে ধাওয়া করে।

এ সময় তারা বস্তাটি ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তায় ৪৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।