২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুড়হুদায় যুবককে জবাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার সকাল ৯টার দিকে উপজেলার রামনগর-গোপলপুর সড়কের পাশে পটলাচোরার মাঠে পাওয়া যায় শাহাবুদ্দিন ওরফে সোহাগের (৩৫) লাশ। তিনি কলাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, সোহাগকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সকালে রামনগর ও গোপালপুর গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে শাহাবুদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয়।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।