২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের হাতে আটক বাংলাদেশি থানায়

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার সকালের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত থেকে বুলবুল আহম্মেদ (৩২) নামের এক গরু ব্যবেসায়ীকে বিএসএফ ধরে নেয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

বুলবুল মুগলীবাড়ি গ্রামের সহির উদ্দিনের ছেলে।

বুলবুলের বাবা সহির উদ্দিন জানান, গরু ব্যবসায়ী বুলবুল ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় লালমনিরহাটের পাটগ্রামের মুগলিবাড়ি সীমান্তের ৮২১ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের কাছ থেকে ভারতীয় ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

“বিষয়টি ক্যাম্পে জানালে বিজিবি পতাকা বৈঠকের আহবান জানিয়ে দুপুরে চিঠি দেয় বিএসএফকে।”

১৫ বিজিবি ব্যাটলিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আব্দুস সামাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটক বুলবুলকে ফেরত চাওয়া হয়েছে।

“তবে বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই বাংলাদেশিকে সেদেশের পুলিশের হাতে তুলে দিয়েছে।”