ডোমারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মৌজা পাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হল- জলঢাকা উপজেলার ধর্মপাল এলাকার সোনা চন্দ্র রায়ের ছেলে সজল রায় (৬) ও মৌজা পাঙ্গা এলাকার পৈজাঞ্জু রায়ের ছেলে প্রান্ত রায়(৬)। তারা মামাতো-ফুফাতো ভাই।
ডোমার থানার ওসি কফিল উদ্দীন জানান, সজল তার মামা পৈজাঞ্জু রায়ের বাড়িতে বেড়াতে আসে।
মামাতো ভাই প্রান্তর সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরে ভাসতে দেখে তড়িঘড়ি করে তুলে ডোমার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়।
