২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী নলডুবী এলাকার পাগলা নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৪২ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রেজা জানান, সকাল ১০টার দিকে পাগলা নদীতে কচুরিপানার ভেতর লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গামছা পরা ওই ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত হওয়া যায়নি বলেও এসআই আতিকুর জানান।