গাইবান্ধায় নৌকা ডুবে নিহত ১
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
শনিবার দুপুরে উপজেলার হাসিলকান্দি এলাকায় এ ঘটনায় নিহত গতকাল ইসমাইল হোসেন (৫০) উপজেলার হাসিলকান্দি নকিয়ারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আহত একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মাফু মিয়াকে (৩০) সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে নদীতে মাছ ধরার পর নৌকাটি বাড়ির কাছে বেঁধে রাখার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়েন তারা। এতে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান।
আহত হন তার মেয়ে জামাই মাফু মিয়া।
